ইউক্রেনে চলমান সামরিক অভিযান আরও জোরদার করতে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে মস্কো। বেলারুশে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই নির্দেশ দিল রুশ সরকার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়।
রুশ সেনাবাহিনীর মুখপাত্র ইগর কোনাশেনকভ এক বিবৃতিতে বলেন, ইউক্রেনীয় পক্ষ আলোচনা প্রক্রিয়া প্রত্যাখ্যান করার পরে শনিবার সমস্ত ইউনিটকে অপারেশনের পরিকল্পনা অনুসারে সমস্ত দিক থেকে আগানোর আদেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুতনিকের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সঙ্গে আলোচনার প্রত্যাশায় গত শুক্রবার বিকেলে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সাময়িকভাবে থামানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইউক্রেন সরকার কথা বলতে রাজি না হওয়ার পর গতকাল শনিবার বিকেলে অভিযান আবার শুরু হয়।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে দেশটির বাহিনী রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে। সেই সঙ্গে তিনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন। এরই মধ্যে যুক্তরাজ্যসহ ২৬টি দেশ ইউক্রেনে সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৯ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে