সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত দুটি দেশ পোল্যান্ড ও এস্তোনিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে তিনি যাত্রা শুরু করবেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করবেন। এ সময় তিনি ব্রিটিশ সৈন্যদের সঙ্গেও দেখা করবেন।
গত ছয় দিন ধরে ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও শত শত মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য রাশিয়াকে শাস্তি দিতে পশ্চিমা দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে চাইছেন বরিস জনসন। তিনি বলেন, পুতিনকে থামাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক সুরে কথা বলতে হবে।
পুতিনকে চাপ দিতে হবে উল্লেখ করে বরিস জনসন বলেন, ‘আমাদের সমস্ত মিত্রদের একজোট হয়ে পুতিনকে সর্বোচ্চ চাপ দিতে হবে। ইউক্রেনে তিনি যে ভয়াবহ হামলা করেছেন, তার জন্য তাঁকে অবশ্যই পরিণতি ভোগ করেত হবে। আমরা যদি একজোট হয়ে কথা বলি, তাহলেই পুতিন ব্যর্থ হবে।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে