রাশিয়ায় বিরোধী দলীয় রাজনীতিবিদ ইয়েভগেনি রোইজম্যানকে আটক করেছে দেশটির পুলিশ। ইউক্রেনে রাশিয়ার দাবিকৃত বিশেষ অভিযান নিয়ে জনসমক্ষে সমালোচনা করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইয়েভগেনি রোইজম্যান রুশ শহর ইকাতেরিনবার্গের সাবেক মেয়র। তিনি ইউক্রেন সংকটের শুরু থেকেই এর কড়া সমালোচনা করে আসছিলেন। রোইজম্যান জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর অভিযান নিয়ে কথা বলতে গিয়ে ‘আক্রমণ’ শব্দটি ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে অভিযোগ প্রমাণিত হলে রোইজম্যানের ৫ বছরের কারাদণ্ড হতে পারে।
দেশটির সরকারপন্থী এক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে দেখা গেছে, রোইজম্যানের বাসভবনের সামনে একাধিক সশস্ত্র পুলিশ বুলেটপ্রুফ পোশাক পরে অবস্থান করছে। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। তাঁকে আটক করে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়টি উল্লেখ করেন।
রোইজম্যান তাঁর রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলেছেন মূলত রুশ সরকারের সমালোচনার মাধ্যমে। তিনি প্রায়ই রুশ সরকারের বিভিন্ন বিষয়ে কড়া সমালোচনা করতেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৫ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে