
ব্রিটেনে বেসরকারি বিদ্যালয়গুলোর কর অব্যাহতি সুবিধা বাতিল করা হয়েছে। ফলে তাদের এখন ১৫০ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৫৮৪ কোটি টাকা প্রায়) কর দিতে হবে। অন্যদিকে সরকারি বিদ্যালয়গুলোর বাজেট বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বামপন্থী লেবার পার্টি সরকার ঘোষণা দিয়েছে, আগামী বুধবার থেকে বেসরকারি বিদ্যালয়গুলোর কর অব্যাহতি সুবিধা বাতিল করা হবে। এ থেকে পাওয়া কর সরকারি শিক্ষা ব্যবস্থার তহবিলে যুক্ত হবে।
গতকাল রোববার অর্থমন্ত্রী রেচেল রিভস এক বিবৃতিতে বলেন, ‘এখন সময় এসেছে, বিষয়গুলো ভিন্নভাবে করার। এই তহবিল আমাদের দেশের সরকারি বিদ্যালয়গুলোতে যাবে, যেখানে দেশের ৯৪ শতাংশ শিশু পড়াশোনা করে।’
বিগত বছরগুলোতে ব্রিটেনে শিক্ষার সুযোগে বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে বেসরকারি বিদ্যালয়গুলোর টিউশন ফিতে ২০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) যুক্ত হবে। সে অর্থ সরকারি বিদ্যালয়গুলোতে হাজার হাজার নতুন শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মান উন্নয়নে ব্যবহার করা হবে।
লেবার পার্টির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছিল এই নীতি। গত অক্টোবরে তাদের প্রথম বাজেটে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। স্টারমারের সরকার আশা করছে, ২০২৫–২৬ অর্থবছরে এ খাতে ১৫০ কোটি পাউন্ড রাজস্ব আসবে। পরবর্তীতে ২০২৯–৩০ সালের মধ্যে তা বেড়ে ১৭০ কোটি পাউন্ডে পৌঁছাবে। এ অর্থ দিয়ে সরকারি শিক্ষা খাতে ৬ হাজার ৫০০ নতুন শিক্ষক নিয়োগ করতে ব্যবহৃত হবে।
ব্রিটেনের বেসরকারি বিদ্যালয়গুলোর জোট ইনডিপেনডেন্ট স্কুল কাউন্সিল (আইএসসি) থেকে জানা যায়, বিদ্যালয়গুলোর প্রতি বছর টিউশন ফি থেকে আয় গড়ে ১৮ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭১ হাজার টাকা)। সরকারের কর অব্যাহতি বাতিলের পর এই ফি প্রায় ১০ শতাংশ বাড়বে।
শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন বলেন, ‘উচ্চ ও বাড়তি মান শুধু তাদের জন্য হতে পারে না, যারা তা বহন করতে সক্ষম।’
অনেকে বলছেন, সরকারের এই পদক্ষেপে সরকারি বিদ্যালয়গুলোর ওপর চাপ বাড়বে। বাড়বে সরকারি খরচও।
তবে বিভিন্ন গবেষণা বলছে ভিন্ন কথা। ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজ বলছে, ২০৩০ সালের মধ্যে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা আসলে কমে যাবে, কারণ জনসংখ্যা কমবে।
কিছু গবেষণায় উঠে এসেছে, কনজারভেটিভ পার্টির শাসনের ১৪ বছরে বেসরকারি ও সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য ব্যাপকভাবে বেড়ে গেছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে