
নেদারল্যান্ডস সরকার গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো মানবিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। গাজার অধিবাসীদের দুর্বিষহ পরিস্থিতি বিবেচনা করে আজ মঙ্গলবার ডাচ সরকার এ ঘোষণা দেয়।
সরকার বলেছে, জাতিসংঘের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ তহবিল অনুদান দেওয়া হয়েছে। গাজাবাসীর পানি এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা পূরণে এ অর্থ ব্যয় করা হবে।
একই সঙ্গে হামাসের ধ্বংসাত্মক হামলার জবাবে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে—কথাটির পুনরাবৃত্তি করে ডাচ সরকার বলেছে, তবে অবশ্যই এই পাল্টা হামলার মাত্রা সমানুপাতিক ও যুদ্ধের আন্তর্জাতিক নিয়মের মধ্যে হতে হবে।
ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী লিজে শ্রেইনেমাচার এক চিঠিতে সংসদকে বলেছেন, বেসামরিক বা মানবিক সহায়তা কর্মীরা কখনোই সহিংসতার লক্ষ্য হওয়া উচিত নয় এবং মানবিক সহায়তার সুযোগ অসীম হওয়া উচিত।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর আগে থেকেই গাজায় পানির সংকট এতটাই বেশি যে গাজাবাসী দীর্ঘদিন ধরেই তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন যে পরিমাণ পানি প্রয়োজন তা পাচ্ছে না। প্রত্যেক ইসরায়েলি যেখানে প্রতিদিন ২৪০ থেকে ৩০০ লিটার পানি ব্যবহার করে, সেখানে গাজাবাসী প্রতিদিন পানি ব্যবহার করছে মাত্র ৮৩ দশমিক ১ লিটার।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৪ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে