গম, চিনি, লবণ ও মাংসসহ প্রধান কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে। আজ বুধবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
আইন অনুযায়ী, ইউক্রেন থেকে ওটস, বাজরা, চিনি, লবণ, গম, মাংস, গবাদিপশু এবং এর থেকে তৈরিকৃত পণ্য এখন থেকে নিষিদ্ধ।
মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, এটি আসলে একটি রপ্তানি নিষেধাজ্ঞা।
ইউক্রেনের কৃষি নীতি ও খাদ্যমন্ত্রী রোমান লেশচেঙ্কো বলেছেন, ইউক্রেনে মানবিক সংকট প্রতিরোধ ও জনগণের চাহিদা মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউরোপের অন্যতম বৃহত্তম কৃষি পণ্য সরবরাহকারী দেশ ইউক্রেন।
কৃষি তথ্য বিশ্লেষণ সংস্থা গ্রো ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, রাশিয়া এবং ইউক্রেন বিশ্বব্যাপী প্রায় ৩০ শতাংশ গম রপ্তানি করে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে