রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধের মধ্যেই গতকাল শনিবার ইউক্রেন সফরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাজধানী কিয়েভ ঘুরে দেখেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এ সময় বরিস জনসন বলেন, ইউক্রেনের শহরগুলোতে বেসামরিক মানুষের মরদেহ আবিষ্কার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খ্যাতিকে স্থায়ীভাবে দূষিত করেছে। বুচা ও ইরপিনের মতো জায়গায় পুতিন যা করেছেন তা যুদ্ধাপরাধ।
এ সময় জনসন প্রতিকূলতা মোকাবিলা করার জন্য ইউক্রেনের জনগণের প্রশংসা করেন। কিয়েভে রাশিয়ার হামলার নিন্দা জানান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ানরা বিশ্বাস করেছিল যে ইউক্রেন কয়েক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে নিতে পারবে। আর কিয়েভও কয়েক ঘণ্টার মধ্যে তাদের সেনাবাহিনীর হাতে চলে যাবে। কত ভুল ছিল তারা। ইউক্রেনের জনগণ সিংহের মতো সাহস দেখিয়েছে।
জেলেনস্কির সঙ্গে আলোচনার পর জনসন ইউক্রেনের জন্য সাঁজোয়া যান ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় জেলেনস্কি ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাজ্যকে অনুসরণ করার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অন্যান্য পশ্চিমা গণতান্ত্রিক দেশের উচিত যুক্তরাজ্যের উদাহরণ অনুসরণ করা।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে