দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে ২০২১ সালে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বুধবার (১৭ মে) আগের রায় বহাল রাখার নির্দেশ দিয়েছেন আপিল আদালত।
২০২১ সালের রায়ে তিন বছরের কারাদণ্ডের মধ্যে দুই বছর ছিল স্থগিত কারাদণ্ড। দণ্ডাদেশের বাকি এক বছর সারকোজি চাইলে বাড়িতে হাতে ইলেকট্রনিক ব্রেসলেট পরে কাটাতে পারেন বলে আপিল আদালত জানিয়েছে।
রায় শোনার পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সাবেক ফরাসি প্রেসিডেন্ট কোনো মন্তব্য করেননি। তবে তাঁর আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে ফ্রান্সের সর্বোচ্চ আদালতে আপিল করা হবে।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন নিকোলা সারকোজি। সারকোজি বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর রাজনৈতিক দলের বিরুদ্ধে আনা আর্থিক দুর্নীতির অভিযোগে যে তদন্ত হচ্ছে তার তথ্য পেতে ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে চেয়েছিলেন। ঘুষ হিসেবে ওই ম্যাজিস্ট্রেটকে একটি উচ্চ বেতনের চাকরি পেতে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল।
নিকোলা সারকোজির বিরুদ্ধে আরও মামলা
প্রায় এক দশক তদন্ত করার পর ফ্রান্সের ন্যাশনাল ফিন্যান্সিয়াল প্রসিকিউটরের অফিস গত সপ্তাহে জানিয়েছে, তারা সারকোজির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করবে। ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় সারকোজি লিবিয়ার নেতা গাদ্দাফির কাছ থেকে কয়েক মিলিয়ন ইউরো নিয়েছেন বলে অভিযোগ আছে।
এ ছাড়া ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় নির্দিষ্ট সীমার দ্বিগুণ খরচ করায় সারকোজিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন সারকোজি। এ বছরের নভেম্বরে সেই বিচার প্রক্রিয়া আবার শুরু হবে।
ফ্রান্সে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও উঠেছে। সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ২০১১ সালে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে শুধু দুই বছরের স্থগিত কারাদণ্ড হওয়ায় সরাসরি কারাবরণ করতে হয়নি তাঁকে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২২ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে