
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
আজ শুক্রবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি এক বক্তৃতায় এই মন্তব্য করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তৃতায় বিপ্লবী গার্ডের এই প্রধান বলেছেন, ‘আইসিসির পরোয়ানার অর্থ ইহুদিবাদী রাষ্ট্রের অবসান এবং রাজনৈতিক মৃত্যু। ইসরায়েল এমন এক রাষ্ট্র যা আজ বিশ্বে পুরোপুরি রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে এবং তাদের কর্মকর্তারা অন্য কোনো দেশে আর ভ্রমণ করতে পারেন না।’
ইরানের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আইসিসির পরোয়ানা জারির ঘটনাকে ‘স্বাগত জানানোর মতো পদক্ষেপ’ এবং ‘ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ আন্দোলনের জন্য মহান বিজয়’ বলে অভিহিত করেছেন সালামি।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসরায়েল ও তার মিত্ররা। একই দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করে হেগের ওই আদালত।
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যদের ইসরায়েলে ঢুকে হামলা চালানোর ঘটনায় সেদিনই গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল।
যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক এই আদালতের তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু। এমনকি ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে।
আইসিসির এমন পদক্ষেপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গতিবিধিকে কার্যত সীমিত করে ফেলবে। কারণ আন্তর্জাতিক এই আদালতের ১২৪ সদস্য রাষ্ট্রের যে কেউ তাদের ভূখণ্ড থেকে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৯ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে