
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেছেন, তাঁর দেশ বাস্তবে কৃতিত্ব দেখানো একনায়কত্ব এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর মতে, বিশ্বের অর্ধেক মানুষ এই ধরনের শাসনব্যবস্থার স্বপ্ন দেখে।
আজ বুধবার রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, গতকাল মঙ্গলবার মিনস্কে সপ্তম মেয়াদের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে লুকাশেঙ্কো ওই মন্তব্য করেন। এই শপথের মধ্য দিয়ে তাঁর ৩০ বছরের শাসন আরও দীর্ঘায়িত হলো।
নিজেকে ‘সুখী প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে লুকাশেঙ্কো জানান, তিনি প্রকৃত দেশপ্রেমিকদের দ্বারা পরিবেষ্টিত, যাঁরা তাঁদের মাতৃভূমিকে ভালোবাসেন। তিনি দাবি করেন, অন্য কোনো রাষ্ট্রনেতার এত পরিশ্রমী ও বিশ্বস্ত জনগণ নেই।
লুকাশেঙ্কো বলেন, ‘আমি আরও বলতে চাই, বিশ্বের অর্ধেকই আমাদের একনায়কত্বের স্বপ্ন দেখে—বাস্তব কৃতিত্বের একনায়কত্ব এবং আমাদের জনগণের স্বার্থের একনায়কত্ব।’
তাঁর ভাষ্যমতে, বেলারুশে বাক্স্বাধীনতা ভালোভাবেই বজায় রয়েছে এবং তথাকথিত গণতন্ত্রের আদর্শ প্রচার করা দেশগুলোর চেয়ে সেখানে বেশি গণতন্ত্র রয়েছে। তবে তিনি সতর্ক করেন, বাক্স্বাধীনতাকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য একটি অস্ত্র হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
লুকাশেঙ্কো তাঁর নেতৃত্বের সপক্ষে মত দিয়েছেন—এটি দেশটির স্থিতিশীলতা বজায় রাখা এবং বিদেশি প্রভাব মোকাবিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭০ বছর বয়সী এই নেতা স্বাধীনতার পর থেকে বেলারুশের একমাত্র প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন।
চলতি বছরের ২৬ জানুয়ারি বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ৮৬.৮২ শতাংশ ভোট পেয়ে লুকাশেঙ্কো আবারও নির্বাচিত হয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন ঘোষণা করেছে। এই ঘোষণা অনুযায়ী, অন্য কোনো প্রতিদ্বন্দ্বী ৫ শতাংশের বেশি ভোট পাননি।
এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ব্যাপক গণবিক্ষোভ দেখা দিয়েছিল বেলারুশে। বিরোধীরা সে সময় নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছিল। তবে মিনস্ক এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং দাবি করে, এই অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাষ্ট্রগুলোর পাশাপাশি ইউক্রেনের দ্বারা সংগঠিত হয়েছিল।
গত বছরের নভেম্বর মাসে লুকাশেঙ্কো জানিয়েছিলেন, বেলারুশ সত্যিই একনায়কতন্ত্র দ্বারা পরিচালিত হয়। তবে এটি স্থিতিশীলতা, নিরাপত্তা, শৃঙ্খলা, দয়া ও আতিথেয়তার একনায়কতন্ত্র। তিনি বলেছিলেন, ‘পশ্চিমা দেশগুলোর বিভ্রান্তিমূলক প্রচারণার পরও বিদেশিরা আনন্দের সঙ্গে বেলারুশ ভ্রমণ করছেন।’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে