জন্মহার বাড়াতে সন্তান জন্মদান ও লালন-পালনের সময় কর্মজীবী মা-বাবাদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ফ্রান্স। এ জন্য পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটির বিধানে সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বছর ফ্রান্সে ৬ লাখ ৭৮ হাজার শিশুর জন্ম হয়েছে, যা ২০২২ সালের চেয়ে ৭ শতাংশ কম এবং ২০২০ সালের তুলনায় ২০ শতাংশ কম। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বনিম্ন জন্মহার ছিল। জন্মহারের এই পতনকে সংকট হিসেবে দেখছে ফ্রান্স।
কয়েক দশক ধরে জন্মহারে ইউরোপের অন্য দেশের চেয়ে এগিয়ে ছিল ফ্রান্স। স্বাস্থ্য ও শিশুসেবা ব্যবস্থাসহ কর মওকুফের কারণে এটি সম্ভব হয়েছিল। তিন বা ততোধিক সন্তান জন্মদানে নানা সুবিধাও দেওয়া হতো।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, জন্মহার আবার আগের মতো হলেই কেবল ফ্রান্স শক্তিশালী হবে। এ জন্য ভাতা বাড়ানোসহ পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটির বিধান সংস্কার করা হবে, যাতে মা-বাবা দুজনই অন্তত ছয় মাস তাঁদের সন্তানের সঙ্গে থাকতে পারেন।
ফরাসি কর্মজীবী মা-বাবারা এখন সন্তানের জন্ম ও লালন-পালনের জন্য ছয় মাসের মৌলিক ছুটির পর এক বছরের বাড়তি ছুটি নিতে পারেন। এই ছুটিও দুবার নবায়ন করা যাবে।
এই ছুটির সময়ে প্রতি মাসে ৪৩৫ ডলার ভাতা দেওয়া হয়, যা অপ্রতুল। মাখোঁ বলছেন, কিছু কিছু অভিভাবকের কাছে এই স্বল্প ভাতা উদ্বেগের কারণ।
সরকারি হিসাবে, ২০২২ সালে মাপ্রতি গড় সন্তান জন্মদানের সংখ্যা ১ দশমিক ৭৯ জন থেকে গত বছর ১ দশমিক ৬৮ জনে নেমে এসেছে; যা তিন দশকের মধ্যে সর্বনিম্ন। ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের জন্মহার ছিল সর্বোচ্চ এবং চেক প্রজাতন্ত্রের ছিল ১ দশমিক ৮৩ জন।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে