ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়ে পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) উত্তর ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করছেন তাঁরা। মাঝপথে নৌকা ডুবে গেলে প্রাণ হারান এই অভিবাসনপ্রত্যাশীরা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি মেরিন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, অন্তত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। ২০২৪ সালে ইংলিশ চ্যানেলে এটাই প্রথম অভিবাসনপ্রত্যাশী মৃত্যুর ঘটনা।
পুলিশ বলছে, তাৎক্ষণিকভাবে চারজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয় এবং পরে সমুদ্রতীরে পঞ্চম জনের লাশ খুঁজে পাওয়া গেছে। একদল অবৈধ অভিবাসনপ্রত্যাশী ফ্রান্সের উপকূলীয় শহর উইমেরু থেকে ছোট নৌকায় করে একটি জাহাজে পৌঁছানোর চেষ্টা করছিলেন। স্থানীয় সময় রাত ২টার দিকে নৌকাটি ডুবে যায়।
ফরাসি উদ্ধারকারী জাহাজ অ্যাবিয়েল নরমান্ডির ক্রু তাঁদের উদ্ধার করতে করতে যায় এবং পানিতে অজ্ঞান ও প্রাণহীন মানুষ ভাসতে দেখে। এই সময় পানির তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে ধারণা করা হচ্ছে।
উইমেরুর তীরে অভিবাসনপ্রত্যাশীদের জুতা ও পোশাক পরিহিত অবস্থায় দেখেছেন এএফপির সাংবাদিকেরা।
যারা বেঁচে ফিরেছেন তাঁদের ফ্রান্সের ক্যালে শহরে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা কোন দেশের নাগরিক সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
মেরিন প্রশাসনের মতে, অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পরিচয় প্রকাশ না করার শর্তে একজন বলেন, রাত ৩টার দিকে প্রায় ৭০ জনের মতো অভিবাসনপ্রত্যাশীকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়। তাদের মধ্যে কারও কারও সন্তানসহ পুরো পরিবারও ছিল। অনেকে ছিল অনেক কম বয়সী।
সূত্র আরও বলেন, ‘বেঁচে ফেরা অনেকে এখানে আর থাকেনি। তারা আমাদের বলেন, তাঁরা ডানকার্ক রেল স্টেশনে যেতে চান। সেখান থেকে আরমেনতিয়েরে আবাসন কেন্দ্রে যাবেন তাঁরা।’
ফ্রান্সের পুলিশ এ ঘটনায় হত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত থেকেই মৃত্যুর কারণ জানা যাবে। ডুবে যাওয়ার কারণে বা থার্মাল শকের (তীব্র ঠান্ডা) কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে।
ফ্রান্সের পৌর সংগঠন সালাম অ্যাসোসিয়েশনের প্রধান জ্যঁ ক্লদ লেনোয়া বলেন, অভিবাসনপ্রত্যাশীরা এমন আবহাওয়ায় পানিতে বড় জাহাজে ওঠার চেষ্টা করে বিরাট ঝুঁকি নিয়েছিল। যে কোনো মূল্যে জাহাজে উঠতে গিয়ে তারা হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়।
২০২৩ সালে ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের মেরিন প্রশাসন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে