গুপ্তচরবৃত্তির দায়ে দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই প্রথম রাশিয়ায় কোনো দক্ষিণ কোরীয়কে গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক করা হলো।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, বায়েক ওন-সুনকে এ বছরের শুরুতে রাশিয়ার পূর্বাঞ্চলের শহর ভ্লাদিওভস্তক থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মস্কোর কারাগারে আছেন।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বায়েক ওন-সুনকে কনসুলার সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। এর মামলায় তদন্ত চলছে এবং এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে তাসের প্রতিবেদনে বলা হয়, বায়েকের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে। কেবল গত মাসেই সিউলকে আনুষ্ঠানিকভাবে এই গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপের প্রতিবেদন অনুসারে, চীন থেকে ভ্লাদিওভস্তকে পৌঁছানোর পর গত জানুয়ারিতেই বায়েককে গ্রেপ্তার করে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। তিনি ধর্মীয় কর্মী ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তাঁর স্ত্রীকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি দক্ষিণ কোরিয়ায় ফেরত চলে যান বলে ধারণা করা হচ্ছে।
দুই বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একের পর এক বিদেশিকে গ্রেপ্তার করেছে রুশ কর্তৃপক্ষ। মস্কোর বিরুদ্ধে রাজনৈতিক দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে এবং বন্দিবিনিময়ের জন্য অন্য দেশের নাগরিকদের গ্রেপ্তার করার অভিযোগ রয়েছে।
গত বছরের মার্চে গুপ্তচরবৃত্তির মামলায় মার্কিন নাগরিক ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে রুশ বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক আলসু কুরমসাশেভাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ।
তাসের প্রতিবেদন অনুসারে, বায়েক ও গেরশকোভিচকে একই কারাগার লেফর্তোভোতে রাখা হয়েছে। গতকাল সোমবার আদালত তাঁকে আগামী জুন মাস পর্যন্ত আটক রাখার আদেশ দেয়।
পশ্চিমা মিত্রদের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ কোরিয়াও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছে এবং মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্কও ক্রমে ঘনিষ্ঠ হচ্ছে। গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার বৈঠকে সামরিক প্রযুক্তি চুক্তি হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
গত বছর ভ্লাদিওভস্তকেও রাশিয়া ও উত্তর কোরিয়ার কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে