ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চীন ও ইউক্রেনের প্রেসিডেন্টের প্রথম টেলিফোন সংলাপকে ঘিরে প্রত্যাশা বাড়ছে ৷ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চীনের প্রভাব কাজে লাগিয়ে সংকট মেটানোর আশা করছেন ৷ গত বছর ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা শুরু করার পর থেকে চীন একবারও সরাসরি নিন্দা তো করেইনি, বরং নানাভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন জুগিয়ে এসেছে ৷ উল্টো পশ্চিমা বিশ্বকে বর্তমান সংকটের জন্য দাবি করে আসছে বেইজিং।
ইউক্রেন সংকট মেটাতে নিজেকে ‘নিরপেক্ষ' মধ্যস্থতাকারী হিসেবেও তুলে ধরছে চীন ৷ সে দেশ ১২ দফা প্রস্তাবও পেশ করেছে ৷ অথচ ইউক্রেন বারবার রাশিয়ার ওপর চীনের প্রভাব কাজে লাগিয়ে নিজস্ব অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে ৷ অবশেষে বুধবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷
যুদ্ধ শুরু হওয়ার পর চীন ও ইউক্রেনের শীর্ষ নেতার আলোচনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি৷ জেলেনস্কি আশা প্রকাশ করে বলেন, তিনি চীনের প্রভাব কাজে লাগিয়ে সংকট মেটানোর চেষ্টা করবেন ৷
বুধবার রাতে তাঁর দৈনিক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, চীনের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে আবার সব নীতির শক্তি পুনর্বহাল করার সুযোগ এসেছে, যেগুলোর ভিত্তিতে শান্তি আসা উচিত ৷ তিনি বলেন, বিশ্বের সংখ্যালঘু অংশের মতো ইউক্রেন ও চীনও রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতার শক্তিতে আগ্রহী ৷ সি চিন পিংয়ের সঙ্গে দীর্ঘ ও ‘যুক্তিপূর্ণ' আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করবে বলে জেলেনস্কি আশা প্রকাশ করেন ৷ সি চিন পিং ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানিসংক্রান্ত চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষেও সমর্থন জানিয়েছেন বলে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন৷
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলোচনার সময় সি চিন পিং ইউক্রেন ও অন্য দেশের জন্য বিশেষ দূত পাঠানোর ইচ্ছা প্রকাশ করে সব পক্ষের সঙ্গে সংকটের রাজনৈতিক সমাধানসূত্র সম্পর্কে মতামত বিনিময়ের ওপর জোর দিয়েছেন ৷ চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী চীনা প্রেসিডেন্ট ইউক্রেনে পরমাণু অস্ত্র প্রয়োগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে সব পক্ষকে শান্ত থাকার ডাক দিয়েছেন ৷ সি চিন পিং চীন ও ইউক্রেনের দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তি হিসেবে সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন৷
আন্তর্জাতিক মঞ্চে বিরোধ মেটানোর ক্ষেত্রে চীনের সাম্প্রতিক সাফল্য মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করছে ৷ ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আবার স্বাভাবিক করতে বেইজিংয়ের উদ্যোগের জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণের পরিণতি নিয়ে বিতর্ক চলছে ৷ তবে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে চীন অবদান রাখতে পারলে সেই তুলনায় ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো ইউক্রেনের সহযোগী দেশ সি চিন পিং ও জেলেনস্কির আলোচনাকে স্বাগত জানিয়েছে ৷
জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসী হামলা বন্ধ করার ক্ষেত্রে চীনের বিশেষ দায়িত্ব রয়েছে ৷ আন্তর্জাতিক আইন ভেঙে রাশিয়া এই হামলা চালিয়েছে বলে তিনি মনে করিয়ে দেন ৷

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে