অ্যাঙ্গোলার সাবেক প্রেসিডেন্টের স্বেচ্ছা নির্বাসিত বিলিয়নিয়ার কন্যা ইসাবেল ডোস স্যান্টোসের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের একটি আদালত। আজ বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে ইসাবেলের জব্দ সম্পদের পরিমাণ প্রায় ৫৮০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৬১ কোটি টাকারও বেশি।
আফ্রিকার প্রথম নারী বিলিয়নিয়ার হিসেবে পরিচিত ইসাবেলের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা করেছে অ্যাঙ্গোলার টেলিকম কোম্পানি ইউনিটেল। এই মামলার সূত্র ধরেই যুক্তরাজ্যে তাঁর সম্পদ জব্দের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাঙ্গোলায় ইউনিটেল টেলিকম কোম্পানিটি ইসাবেলই প্রতিষ্ঠা করেছিলেন যখন তাঁর বাবা জোস অ্যাডুয়ার্ডো ডোস স্যান্টোস টানা ৩৮ বছর ধরে প্রেসিডেন্ট ছিলেন। ২০১৭ সাল পর্যন্ত অ্যাঙ্গোলা শাসন করা জোস অ্যাডুয়ার্ডো গত বছর মারা গেছেন।
ইউনিটেল টেলিকম কোম্পানি গত মাসে একটি শুনানিতে লন্ডনের হাইকোর্টকে বিশ্বব্যাপী ইসাবেলের সম্পদ জব্দ করার আদেশ দেওয়ার অনুরোধ করেছিল এবং গত বুধবার বিচারক রবার্ট ব্রাইট সেই আদেশটি মঞ্জুর করেছেন। তিনি ইসাবেলকে লন্ডন, মোনাকো ও দুবাইয়ে থাকা সম্পদের বিষয়ে ইউনিটেলের কাছে বিবরণী প্রকাশের জন্য আগামী মাস পর্যন্ত সময় দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, দক্ষিণ কেনসিংটনের রয়্যাল অ্যালবার্ট হলের কাছাকাছি একটি বাড়িও আছে ইসাবেলের। বাড়িটির মূল্য প্রায় ২১ মিলিয়ন পাউন্ড।
ইউনিটেলের অভিযোগ, ২০১২ ও ২০১৩ সালে ইউনিটেলের পরিচালক থাকা অবস্থায় ৩০০ মিলিয়ন পাউন্ডের একটি ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন ইসাবেল। তবে ইসাবেল নিজেকে অ্যাঙ্গোলার রাষ্ট্রীয় মিথ্যা প্রচারণার শিকার বলে দাবি করেছেন এবং ঋণ পরিশোধে অক্ষমতার জন্য তিনি ইউনিটেলকেই দায়ী করেছেন। তবে গত মাসে এই অভিযোগ অস্বীকার করে ইউনিটেল বলেছিল—ইসাবেল তাঁর বিরুদ্ধে করা মামলাটিকে তাঁর বাবার পরে প্রেসিডেন্ট হওয়া জোয়াও লরেনকোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় গুলিয়ে ফেলতে চাইছেন।
ইতিপূর্বে ২০২০ সালে ইসাবেলের সম্পদের উৎস সম্পর্কে জানতে ২০ দেশের অংশীদার সংস্থাগুলোর সাংবাদিকদের মাধ্যমে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছিল দ্য গার্ডিয়ান। সেই প্রতিবেদন থেকে জানা যায়—ব্যবসার ক্ষেত্রে ইসাবেলকে অসাধারণ সব সুযোগ তৈরি করে দিয়েছিল অ্যাঙ্গোলায় ক্ষমতাসীন তাঁর বাবার সরকার।
ইসাবেল এবং তাঁর ব্যবসায়ী ও শিল্প সংগ্রাহক স্বামী কিন্দিকা ডোকোলো বলেছেন—তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যায়ভাবে ইতিপূর্বে তাঁদের কর্মচারী এবং আইনি উপদেষ্টাদের কম্পিউটারগুলো পর্যন্ত হ্যাক করা হয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে