বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার কিছু পরে বসনেক গ্রামের পাশে দুর্ঘটনাটি ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিটিএ সংবাদ সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ বেসরকারি টেলিভিশনকে দেওয়া বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। অগ্নিদগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে