
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় ২০২৪-এ বাংলাদেশিদের আশ্রয় প্রার্থনা করে আবেদনের রেকর্ড হয়েছে। যদিও তাঁদের সিংহভাগ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আবেদনের সংখ্যার দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) ওয়েবসাইটে গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইইউএএ বলছে, গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইইউর দেশগুলোয় ২৩ হাজার ৩ জন বাংলাদেশি আশ্রয় আবেদন করেন। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আবেদন করেন ২০ হাজার ২৩৩ জন বাংলাদেশি। ২০২৩ সালে প্রায় ৪০ হাজার ৩৩২ জন বাংলাদেশি ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন। ওই বছরের তুলনায় ২০২৪ সালে আবেদনের হার প্রায় ৭ দশমিক ২ শতাংশ বেড়েছে।
ইইউএএর পরিসংখ্যানে ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোয় সর্বাধিকসংখ্যক ৪৩ হাজার ২৩৬ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন, যা একটি রেকর্ড। এর মধ্যে শুধু ইতালিতেই জমা পড়েছে ৩৩ হাজার ৪৫৫টি আবেদন। সে হিসাবে ইইউ প্লাস অঞ্চলে করা বাংলাদেশিদের আশ্রয় আবেদনের প্রায় ৭৭ শতাংশই জমা পড়েছে এই ইতালিতেই। ২০২৩ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের সংখ্যা ছিল ২৩ হাজার ৪৪৮। ২০২৪ সালে ইতালির পর বাংলাদেশিদের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আশ্রয় আবেদন জমা পড়েছে ফ্রান্স ও আয়ারল্যান্ডে।
গত বছর ইইউ প্লাস দেশগুলোয় বাংলাদেশিদের মোট আবেদনের প্রায় ১৫ শতাংশ করা হয়েছে ফ্রান্সে। দেশটিতে মোট ৬ হাজার ৪২৯ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছিলেন। এ ছাড়া গত বছর আয়ারল্যান্ডে ১ হাজার ৬ জন বাংলাদেশি আশ্রয় আবেদন করেছিলেন।
ইইউএএর পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ইউরোপের দেশগুলোয় বাংলাদেশিদের করা আশ্রয় আবেদনের প্রায় ৪৭ হাজার ৭৭৮টি নিষ্পত্তির অপেক্ষায় ছিল। ওই বছর প্রায় ১ হাজার ৯৮৯ জন বাংলাদেশি তাঁদের আশ্রয় আবেদন প্রত্যাহার করে নেন। ২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন স্বীকৃতির হার ছিল প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।
ইউরোপে আশ্রয় আবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আফগানিস্তান। দেশটির প্রায় ৮৭ হাজার ৩৮২ নাগরিক গত বছর ইইউ প্লাস দেশগুলোয় আশ্রয়ের আবেদন করেছেন। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর আশ্রয় আবেদনে তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তান। ২০২৪ সালে প্রায় ২৩ হাজার ২৪০ পাকিস্তানি নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেন।
ইইউএএ বলেছে, ২০২৪ সালে প্রাপ্ত সব আবেদনের প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) নাগরিকত্বের জন্য করা ছিল; যার স্বীকৃতির হার ২০ শতাংশের কম। এই গোষ্ঠীর মধ্যে বাংলাদেশ, মরক্কো ও তিউনিসিয়ার নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪০ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে