
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিলানের দুটি বিমানবন্দরসহ অন্তত ১০টি সরকারি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়ে সাময়িক সময়ের জন্য অচল হয়ে পড়েছে। আজ শনিবার দেশটির সাইবার সুরক্ষা সংস্থা জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে নোনেম ০৫৭ (১৬) নামের একটি প্রো-রাশিয়ান হ্যাকার গ্রুপ।
আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, টেলিগ্রামে পাঠানো এক পোস্টে হ্যাকার গ্রুপটি লিখেছে, রুশবিরোধীরা তাদের প্রাপ্য সাইবার প্রতিক্রিয়া পেয়েছে।
সাইবার সুরক্ষা সংস্থার এক মুখপাত্র বলেন, এটি সম্ভবত ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস’ (ডিডস) আক্রমণ, যেখানে অতিরিক্ত ডেটা ট্রাফিক পাঠিয়ে নেটওয়ার্ককে অচল করার চেষ্টা করা হয়। হামলার শিকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সহায়তা দেওয়া হয় এবং দুই ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
মিলানের লিনাতে ও মালপেনসা বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইএর এক মুখপাত্র বলেন, সাইবার হামলার কারণে ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। যদিও বিমানবন্দরগুলোর ওয়েবসাইট অচল ছিল, তবে মোবাইল অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করেছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১২ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে