ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা ভোটে জিতে গেছেন। ফলে প্রধানমন্ত্রীর পদে থাকছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বরিস জনসন প্রধানমন্ত্রী থাকবেন কি না—এ বিষয়ে গতকাল সোমবার সন্ধ্যায় গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। এতে বরিসের পক্ষে ২১১ ভোট পড়েছে এবং বিপক্ষে পড়েছে ১৪৮ ভোট। ভোট গণনা শেষে রাতে কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির সভাপতি স্যার গ্রাহাম ব্রেডি এই ফলাফল ঘোষণা করেন।
গত বছর করোনা মহামারির সময় লন্ডনে যখন কঠোর বিধিনিষেধ চলছিল, তখন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে মদের পার্টির আয়োজন করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিলেন বরিস জনসন। তখন তাঁর পদত্যাগ দাবি করেন অনেকে। এমনকি তাঁর নিজ দলের সংসদ সদস্যরাও ক্ষুব্ধ হন।
এ ছাড়া গত বছর সারা দেশে যখন প্রিন্স ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলছিল, তখন ডাউনিং স্ট্রিটে তিনি পার্টির আয়োজন করেছিলেন। জমকালো ওই পার্টির আয়োজন করা হয়েছিল বরিসের যোগাযোগবিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে। পরে অবশ্য এ ঘটনার জন্য ব্রিটিশ রানির কাছে ক্ষমা চেয়েছেন বরিস জনসন। তাঁকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়েছে।
এ সব ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার দলীয় পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটের মুখে পড়েন বরিস জনসন।
কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের কাজ করে থাকে দলটির ‘১৯২২ কমিটি’। এই কমিটির কাছে দলের ১৫ শতাংশ সংসদ সদস্য যদি চিঠি দিয়ে দলের নেতা ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন, তাহলে তা অনাস্থা ভোটে গড়ায়। এর আগে নিজ দল কনজারভেটিভ পার্টির ৫৪ জন আইনপ্রণেতা বরিসের বিদায় চেয়ে চিঠি দিয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে