
নিউইয়র্ক থেকে দিল্লিগামী আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট (এএ ২৯২) বোমা হামলার হুমকিতে রোমে জরুরি অবতরণ করেছে। আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ই-মেইলে হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৮৩ ড্রিমলাইনার গতকাল (২২ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। কাস্পিয়ান সাগর পার হওয়ার পর বোমা হামলার হুমকি আসে। এরপর ফ্লাইটটি ইউরোপের দিকে ফিরে যায়।
সূত্রমতে, রোম বিমানবন্দর থেকে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর ফ্লাইটটি আবার দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করবে।
আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘নিউইয়র্ক থেকে দিল্লিগামী এএ ২৯২ ফ্লাইটটিতে সম্ভাব্য হামলার হুমকির কারণে রোমে জরুরি অবতরণ করানো হয়েছে।’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে