বিদ্বেষপ্রসূত হামলা থেকে মুসলিম প্রতিষ্ঠান রক্ষায় ১৫ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী চার বছরে দেশটির মসজিদ, মাদ্রাসা ও কমিউনিটি সেন্টারগুলো রক্ষা করতে এই অর্থ ব্যয় করা হবে। গতকাল সোমবার ব্রিটিশ সরকার এ ঘোষণা দিয়েছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইহুদি স্কুল, সিনাগগ (ইহুদিদের উপাসনালয়) এবং ইহুদি সম্প্রদায়ের অন্যান্য প্রতিষ্ঠান রক্ষার জন্য ৮ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ডলারেরও বেশি অর্থ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হলো।
ব্রিটিশ সরকার বলছে, প্রতিটি ধর্মীয় বিশ্বাসের ব্যবহৃত নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংখ্যা প্রতিফলিত করার জন্য এই তহবিল বরাদ্দ করা হয়েছে। ব্রিটিশ ইহুদিদের তুলনায় ব্রিটিশ মুসলিমরা ইংল্যান্ড ও ওয়েলসের জনসংখ্যার ১৪ গুণ বেশি।
যুক্তরাজ্যে ইসলামোফোবিয়া বা ইসলামভীতি বাড়িয়ে তোলার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন সুনাক ও তাঁর কনজারভেটিভ দল।
যুক্তরাজ্যে মুসলিমবিরোধী মনোভাব ও নির্যাতন পর্যবেক্ষণকারী একটি সংস্থা টেল মামা জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালানোর পর থেকে যুক্তরাজ্যে ইসলামভীতি থেকে সৃষ্ট ঘটনা তিন গুণেরও বেশি বেড়েছে।
নতুন এই তহবিলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, ‘আমাদের সমাজে মুসলিমবিরোধী বিদ্বেষের কোনো স্থান নেই। আমরা মধ্যপ্রাচ্যের ঘটনাকে ব্রিটিশ মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনকে ন্যায্যতা দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করতে দেব না।’
টেল মামা বলছে, গত পাঁচ মাসে বিভিন্ন উগ্র ডানপন্থী মন্তব্যের কারণে মুসলিমবিরোধী হামলা বেড়েছে, বিশেষ করে গাজায় যুদ্ধবিরতির দাবিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের আক্রমণাত্মক মন্তব্যের পর। তিনি ফিলিস্তিনপন্থীদের বিরুদ্ধে ইহুদিবিরোধী বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে