বিজ্ঞাপনচিত্রে গাজার ধ্বংসযজ্ঞের সঙ্গে মিল থাকায় তোপের মুখে পড়েছে স্পেনের ফ্যাশন রিটেইলার ‘জারা’। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞে মানুষের ভোগান্তিকে উপহাস করার অভিযোগে ব্র্যান্ডটি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জারার আতেলিয়ের সিরিজের অংশ হিসেবে ‘দ্য জ্যাকেট’ নামের এ বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন ক্রিস্টেন ম্যাকমেনামি। বিজ্ঞাপনে দেখা যায়, ম্যাকমেনামির কাঁধে সাদা পলিথিনে মোড়া একটি ম্যানেকিন (পোশাক প্রদর্শনের জন্য ব্যবহৃত কাঠ বা পলিমারের মূর্তি)। দেখতে কাফনে মোড়ানো লাশ। তাঁর আশপাশে থাকা অন্যান্য ম্যানেকিনগুলোর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নেই। চারপাশ ঘিরে ধ্বংসস্তূপ।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এ ছবির পটভূমিকে গাজায় চলমান ইসরায়েল–হামাসের যুদ্ধে ধ্বংসযজ্ঞের প্রতিরূপ বলে অভিযোগ করেছেন।
এমনকি একজন সমালোচক ছবিটির পেছনে থাকা প্লাস্টার বোর্ডকে ফিলিস্তিনের মানচিত্রের মতো দেখতে বলে উল্লেখ করেছেন।
এ বিজ্ঞাপনের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জারা ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন অনেক নেটিজেন। তীব্র সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি এ বিজ্ঞাপনের সব পোস্ট সরিয়ে ফেলেছে। তবে এখনো কোনো বিবৃতি দেয়নি তারা।
ফিলিস্তিনি শিল্পী হাজেম হার্ব ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মৃত্যু এবং ধ্বংসকে ফ্যাশনের পটভূমি হিসেবে ব্যবহার করা পাপের চেয়েও বেশি। এটি কুকর্মে সহযোগিতা করার সমান। ভোক্তা হিসেবে আমাদের ক্ষোভ প্রকাশ করা উচিত, জারাকে বয়কট করুন।’
ইনফ্লুয়েন্সার নূর আমরা ও হিনা চিমাও ইনস্টাগ্রামে লেখেন, ‘গাজায় কাফনে মোড়ানো লাশের বিধ্বংসী চিত্র আমরা সবাই দেখেছি...এটা স্পষ্টতই ফিলিস্তিনিদের প্রতি ইচ্ছাকৃত উপহাস। তাঁরা ঠিক জানতেন, তাঁরা কী করছেন।’
এ পোস্টের মন্তব্যের ঘরে কসমেটিক ব্র্যান্ড হুদা বিউটির প্রেসিডেন্ট বলেছেন, ‘অসুস্থ মানসিকতা!’
এক এক্স ব্যবহারকারী বলেন, ‘এত দিন আমার প্রিয় ব্র্যান্ড ছিল। পুরো আলমারিতে জারার পোশাক ছিল। এ পোশাকগুলো এক আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছি এবং আর কখনোই কিনছি না।’
গত অক্টোবরে ইসরায়েলি কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন জিভিরের নির্বাচনী প্রচারণার আয়োজন করেছিল জারার ইসরায়েলি ফ্র্যাঞ্চাইজি। ওই সময়ও ইসরায়েলি আরবরা জারা বয়কটের ডাক দেন।
এর আগে জারার বিরুদ্ধে ইহুদি–বিদ্বেষের অভিযোগও উঠেছিল। ২০০৭ সালে হ্যান্ডব্যাগে স্বস্তিকা চিহ্ন থাকায় সমালোচনার মুখে সব পণ্য বাজার থেকে প্রত্যাহার করে জারা। এ ছাড়া ২০১৪ সালে টি–শার্টের ডিজাইন ইহুদি কনসেন্ট্র্রেশন ক্যাম্পে বন্দীদের ইউনিফর্মের মতো হওয়ায় সমালোচনার মুখে পড়ে এ বহুজাতিক ব্র্যান্ড।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৯ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে