ইতালির সবচেয়ে শক্তিশালী মাফিয়া নেটওয়ার্ক এনড্রাঙ্গেটার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে ইতালিতে আন্না ডোনেলি নামে এক নানকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ডোনেলি সহ মোট ২৪ জনকে এই তদন্তের অংশ হিসেবে উত্তর ইতালি থেকে গ্রেপ্তার করা হয়।
ইতালীয় পুলিশ দাবি করেছে, এনড্রাঙ্গেটার বিভিন্ন গ্যাং এবং তাদের কারাবন্দী সদস্যদের মধ্যে বার্তাবাহক হিসেবে কাজ করতেন সন্ন্যাসিনী ডোনেলি। চার বছর ধরে চলমান একটি তদন্তে সম্প্রতি তাঁর নাম উঠে আসে।
ডোনেলি তাঁর ধর্মীয় ভূমিকা ব্যবহার করে একজন কারাগার স্বেচ্ছাসেবী হিসেবে বিনা বাধায় কারাগারে প্রবেশের সুযোগ নিতেন। পরে গোপনে নির্দেশনা, সহায়তা এবং গুরুত্বপূর্ণ বার্তা সরবরাহ করতেন গ্যাং সদস্যদের মধ্যে।
বর্তমানে আন্না ডোনেলি গৃহবন্দী অবস্থায় আছেন। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুই রাজনীতিবিদও আছেন। পুলিশের গ্রেপ্তার অভিযানে ইতালির লোমবার্ডি, ভেনেতো এবং দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়া থেকে ১৮ লাখ ইউরো মূল্যের সম্পত্তি জব্দ করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, এই গ্যাং মূলত স্ক্র্যাপ মেটাল ব্যবসা ব্যবহার করে অর্থ পাচার করে। এনড্রাঙ্গেটা মাফিয়া নেটওয়ার্ককে বিশ্বের অন্যতম বিপজ্জনক অপরাধ সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ ইতালির কালাব্রিয়া অঞ্চল থেকেই এই মাফিয়া নিয়ন্ত্রিত হয়।
তদন্ত এখনো চলমান। উত্তর ইতালির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ। ডোনেলির গ্রেপ্তার এবং মাফিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে