পৃথিবীর সব রেকর্ড ভেঙে আজ শনিবার এক বোতল হুইস্কি বিক্রি হয়েছে ২৭ লাখ মার্কিন ডলারে। বর্তমান বাজারমূল্য অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ কোটি টাকা।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ম্যাকালান অ্যাডামি-১৯২৬’ নামে স্কটিশ হুইস্কির ওই বোতলটি নিলামে কিনে নিয়েছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক নিলাম সংস্থা সোথবি এই নিলামের আয়োজন করে। হুইস্কির বোতলটি যে দামে বিক্রি হবে বলে আশা করা হয়েছিল—তার দ্বিগুণ দামে বিক্রি হয়েছে বলে জানিয়েছে নিলাম কর্তৃপক্ষ।
নিলামের নেতৃত্ব দিয়েছেন সোথবির হুইস্কি বিভাগের বৈশ্বিক প্রধান জনি ফলি। জানিয়েছেন, বিক্রির পর বোতলটি হস্তান্তরের আগে এর ভেতর থেকে তিনি এক ফোঁটা হুইস্কি চেখে দেখার অনুমতি পেয়েছেন ইতিপূর্বে।
এক ফোঁটা হুইস্কি চেখে দেখার অভিজ্ঞতা থেকে জনি বলেন, ‘এটা খুবই সমৃদ্ধ। এতে আছে অনেক শুকনো ফলের সম্মিলন, যা আপনি আশা করেন। আছে প্রচুর ঝাঁঝ এবং বিপুল ওক কাঠের মিশ্রণ।’
কিন্তু এত দামে বিক্রি হওয়া ওই হুইস্কির আর কী কী বিশেষত্ব আছে—এই প্রশ্নের উত্তরে জানা গেছে, ১৯২৬ সালে তৈরির পর ওই হুইস্কির চালানটিকে অন্ধকারের মধ্যে ওক কাঠের পিপায় টানা ৬০ বছর রেখে দিয়েছিল উৎপাদক প্রতিষ্ঠানটি। ১৯৮৬ সালে পিপাটি খুলে মোট ৪০টি বোতলে ওই হুইস্কি রাখা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ৪০ বোতল হুইস্কির বিক্রির জন্য ছিল না। এর মধ্য থেকে কয়েক বোতল ম্যাকালান-এর শীর্ষ ক্লায়েন্টদের মধ্যে উপহার হিসেবে সরবরাহ করা হয়েছিল। তবে ২০১৯ সালে এর মধ্য থেকে এক বোতল হুইস্কি বিক্রি হয়েছিল ১৫ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৬ কোটি টাকার বেশি।
গত মাসে জনি ফলি বলেছিলেন, ‘ম্যাকালান-১৯২৬ এমন একটি হুইস্কি যা প্রত্যেক নিলামকারী বেচতে চাইবেন এবং প্রত্যেক সংগ্রাহক তা কিনতে চাইবেন।’
সোথবি জানিয়েছে, ১৯২৬ সালের সেই পিপা থেকে বের করা হুইস্কি যে ৪০টি বোতলে রাখা হয়েছিল সেই বোতলের সবগুলো দেখতে একই রকম নয়। এর মধ্যে মাত্র দুটি বোতলে কোনো লেবেল লাগানো ছিল না। ১৪টি বোতলে লাগানো ছিল ম্যাকালান কোম্পানির আইকনিক ‘ফাইন অ্যান্ড রেয়ার’ লেবেল। ১২টি বোতলে ছিল পপ শিল্পী স্যার পিটার ব্ল্যাকের লেবেল। বাকি ১২টি বোতলে লাগানো লেবেলটি ছিল ইতালিয়ান চিত্রশিল্পী ভ্যালেরিও অ্যাডামির স্মরণে। রেকর্ড দামে বিক্রি হওয়া হুইস্কিটিও অ্যাডামি লেবেলের।
১২ বোতল ম্যাকালান অ্যাডামির মধ্যে বর্তমানে কয়টা পৃথিবীতে অবশিষ্ট আছে সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ২০১১ সালে এই লেবেলের একটি বোতল জাপানে ভূমিকম্পনের ফলে নষ্ট হয়ে গিয়েছিল। আর বিশ্বাস করা হয়—ওই ১২টি বোতলের মধ্যে একটি নিশ্চিতভাবে খোলা হয়েছিল এবং পান করা হয়েছিল।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে