ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জারিকৃত লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে করা পার্টিগুলোর বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ‘নেতৃত্বের ব্যর্থতা’ খুঁজে পেয়েছে ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ আমলা সুই গ্রে এই বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
১০ নং ডাউনিং স্ট্রিটের পার্টিগুলোতে ‘নেতৃত্বের ব্যর্থতা’ ছিল উল্লেখ করে সুই গ্রে বলেছেন, ‘কিছু ঘটনা ঘটতে দেওয়া উচিত হয়নি’।
সুই গ্রে নিশ্চিত করেছেন, ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ লকডাউনে পৃথক ৮টি সময়ে গত বছরের মে মাসের ২০ তারিখে ১০ নং ডাউনিং স্ট্রিটে হওয়া পার্টিসহ মোট ১২টি পার্টির বিষয়ে তদন্ত করেছেন। এ ছাড়াও বরিস জনসনের ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসভবনে ২০২০ সালের ১৩ নভেম্বর অনুষ্ঠিত একটি পার্টির বিষয়েও তদন্ত করছে।
মিস গ্রে,৩টি অজ্ঞাত পার্টিসহ মোট ১৬টি পৃথক পৃথক পার্টি নিয়ে তদন্ত করেছেন।
এ বিষয়ে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি তদন্তের পূর্ণ প্রতিবেদন হাতে পেয়েছেন। এই ঘটনায় নিজ এবং বিরোধীদলীয় সাংসদদের তোপের মুখে পড়েছেন। এই বিষয়ে এখুনি কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকার করেছেন বরিস জনসন।
অপরদিকে সুই গ্রেও বলেছেন, চলমান তদন্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করতে অপরাগ।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪০ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে