ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিয়াভিয়ুভে এক আবাসিক ভবনে রাশিয়ার রকেট হামলায় তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, এ হামলায় আরও আটজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসাবশেষের নিচে আরও অনেকেই আটকা পড়ে আছেন।
আঞ্চলিক প্রধান মাকসিক কজিতস্কি বলেন, শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার শিকার হয়েছে। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। অন্যদিকে রুশ বাহিনীও এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি।
সাদোভির পোস্ট করা ভিডিওতে হামলায় ভবনের ভাঙা জানালা দেখা যাচ্ছে। ভবনের চতুর্থ তলায় এ হামলা হয়েছে বলে মনে হচ্ছে। এ ছাড়া ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষ দেখা গেছে।
শহরের মেয়র শর্ট ভিডিওতে বলেছেন, ৫০টির বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ৫০টি গাড়ি ধ্বংস হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে