স্পেনে প্রলয়ংকরী বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। আজ শুক্রবার দেশটির সমন্বিত অপারেশনাল সমন্বয় কেন্দ্র জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া প্রদেশ ও এর সংলগ্ন এলাকায় মৃতের সংখ্যা বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে। আরও তথ্য সংগ্রহ ও ভুক্তভোগীদের শনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পরে কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে আরও দুজন এবং আন্দালুসিয়ায় একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৫ জনে।
গত মঙ্গলবার মুষলধারায় বৃষ্টির জেরে শুরু হওয়া আকস্মিক এ বন্যায় পানির তোড়ে ভেসে যায় বিভিন্ন সেতু ও সড়ক। বাড়িঘর প্লাবিত হওয়ায় বিভিন্ন ভবনের ছাদে আশ্রয় নিয়েছে অনেকে।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ জানিয়েছে, আকস্মিক বন্যায় হতাহতের পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছে অনেকে। তাঁদের খুঁজে বের করতে উপদ্রুত এলাকায় আরও ৫০০ সেনাসদস্য পাঠিয়েছে কর্তৃপক্ষ। এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সম্ভাব্য সবকিছু করবে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে