
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ওরিয়লের একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার রাতে এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে, বার্তা সংস্থা এএফপি।
ওরিয়ল অঞ্চলের গভর্নর আন্দ্রেই ক্লিচকোভ টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোনগুলোকে গুলি করে নামিয়েছে এবং তেলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ইউক্রেনের চিফ অব স্টাফের মুখপাত্র জানান, কিয়েভের বাহিনী রাশিয়ান সীমান্তের ভেতরে অবস্থিত স্টালনয় কনে নামক একটি বৃহৎ তেল ডিপোতে হামলা চালিয়েছে। এটি রাশিয়ার অন্যতম বড় তেলের ডিপো। তিনি আরও জানান, এই তেলের ডিপোটি রাশিয়ার একটি সামরিক শিল্প এলাকার পাশে অবস্থিত। যেখান থেকে রুশ সেনাবাহিনীর জন্য নানা ধরনের যন্ত্রাংশ সরবরাহ করা হয়।
রাশিয়ান কিছু মিডিয়া ইউক্রেনের এই হামলার ছবি প্রকাশ করেছে। যাতে দেখা যায়, কালো ধোঁয়ায় ওরিয়লের রাতের আকাশ ভরে গেছে।
ওরিয়লের গভর্নর আন্দ্রেই ক্লিচকোভ বলেন, ‘এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
উল্লেখ্য, রাশিয়ান হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রায়শই রুশ সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। সম্প্রতি, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার রাতে চালানো এসব হামলায় দেশটির অধিকাংশ জ্বালানি অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে যায়। যার ফলে দেশজুড়ে অসংখ্য মানুষ বিদ্যুৎহীন অবস্থায় পড়ে। ধারণা করা হচ্ছে, এই হামলার প্রতিক্রিয়াতেই রাশিয়ার তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে