বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা। গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ। এমন পরিস্থিতিতে আজ বুধবার করোনার নতুন ধরন ওমিক্রনকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে করোনার ডেলটা ধরনকে ছাড়িয়ে গেছে ওমিক্রন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, গ্রিস, পর্তুগালসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটছে। শুধু ফ্রান্সেই গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছেন প্রায় ১ লাখ ৮০ হাজার জন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৩৯৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৩৩ হাজার ৫৫৫ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৮০৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪০ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে