
গত গ্রীষ্মেই ক্লাউদিয়া স্টেফেনসেন এবং তাঁর স্বামী ইতালির আল্পস পর্বতে হাইকিং করছিলেন। বৃহস্পতিবার ফক্স নিউজ জানিয়েছে, পাহাড়ে হাঁটার সময় ওই দম্পতি একটি পাথরের গায়ে ‘অদ্ভুত নকশা’ দেখতে পেয়েছিলেন। সেই নকশাটি আসলে একটি প্রাগৈতিহাসিক পায়ের ছাপ। গবেষণায় দেখা গেছে, পায়ের ছাপটি কম করে হলেও ২৮ কোটি বছরের পুরোনো!
স্টেফেনসেন জানান, সেদিন খুব গরম ছিল। তাই তাঁরা এক শীতল হতে পাহাড়ে গিয়েছিলেন। ফেরার পথে একটি সরু রাস্তা ধরে খুব সাবধানে হাঁটতে হচ্ছিল তাঁদের।
স্টেফেনসেন বলেন, ‘আমার স্বামী সামনের দিকে তাকিয়ে হাঁটছিলেন। আর আমি পায়ের দিকে তাকিয়ে হাঁটছিলাম। এ সময়ই হঠাৎ একটি পাথরের অংশকে সিমেন্টের মতো মনে হলো। এটির ওপর আমি একটি অদ্ভুত বৃত্তাকার নকশা দেখলাম। কাছে গিয়ে বুঝলাম—এগুলো আসলে পায়ের ছাপ।’
পায়ের ছাপ বুঝতে পেরে স্টেফেনসেন কয়েকটি ছবিও তোলেন এবং ছবিগুলো তিনি তাঁর প্রকৃতির ফটোগ্রাফি বিশেষজ্ঞ এক বন্ধুর কাছে পাঠান। সেই ফটোগ্রাফার পরে মিলানের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জীবাশ্মবিদ ক্রিশ্চিয়ানো ডাল সাসোর সঙ্গে যোগাযোগ করেন।
এ অবস্থায় একাধিক বিশেষজ্ঞের সাহায্যে ছাপগুলো বিশদভাবে পর্যবেক্ষণ করা হয়। বিশেষজ্ঞরা মত দিয়েছেন, পায়ের ছাপগুলো প্রাগৈতিহাসিক এক সরীসৃপের। বরফ গলে যাওয়ার কারণেই এগুলো বেরিয়ে এসেছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে গবেষকেরা বারবার ওই এলাকাটি পরিদর্শন করেছেন। সেখানে তাঁরা আরও শত শত জীবাশ্ম, যেমন—প্রাগৈতিহাসিক সরীসৃপ, উভচর প্রাণী ও পোকামাকড়ের পায়ের ছাপ পেয়েছেন। এ ছাড়া গাছপালা, বীজ এবং বৃষ্টির ফোটার ছাপও আবিষ্কার করেছেন তাঁরা।
স্মিথসোনিয়ান ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, পায়ের ছাপগুলো পার্মিয়ান যুগের। ২৯ কোটি থেকে ২৫ কোটি বছর আগে পৃথিবীতে এই যুগ চলছিল। এটি ডাইনোসরদের উদ্ভবেরও আগের সময়।
পার্মিয়ান যুগের সমাপ্তি ঘটেছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিলুপ্তির মধ্য দিয়ে। সে সময় সমুদ্রের ৯০ ভাগ এবং স্থলজ প্রাণীদের ৭০ ভাগ প্রাণের বিলুপ্তি ঘটেছিল।
ডাল সাসো বলেন, ‘তখনো ডাইনোসর ছিল না। তবে যেসব প্রাণী এই বড় পায়ের ছাপগুলো রেখে গেছে, তাদের দৈর্ঘ্য ২ থেকে ৩ মিটার পর্যন্ত ছিল।’
দুর্ঘটনাক্রমে হলেও স্টেফেনসেন এই আবিষ্কারে যুক্ত হতে পেরে খুব খুশি। তিনি বলেন, ‘আমি গর্বিত। কারণ বিজ্ঞানের জন্য সামান্য হলেও একটি অবদান রাখতে পেরেছি।’
আবিষ্কৃত জীবাশ্মগুলো নিয়ে আরও গবেষণা চলছে। এর কিছু নিদর্শন ইতিমধ্যেই মিলানের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে প্রদর্শনের জন্য আনা হয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে