ইউক্রেনে যুদ্ধের খবর সংগ্রহের কাজে থাকা রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইভানস নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই রয়টার্স সাংবাদিক আহত হয়েছেন। আজ সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে রয়টার্স এ সংবাদ জানায়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৪ আগস্ট) পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরের হোটেল স্যাফায়ারে ক্ষেপণাস্ত্র হামলা হয়।
সেখানে রয়টার্স দলের সদস্য ও নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইভানস ছয়জনের একটি দলের সঙ্গে অবস্থান করছিলেন। রয়টার্স এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন ৩৮ বছর বয়সী রায়ান। ২০২২ সাল থেকে ইউক্রেনে কর্মরত ছিলেন তিনি।
হামলার সময় তাঁর সঙ্গে ছিলেন রয়টার্সের আরও ছয় প্রতিনিধি। হাসপাতালে চিকিৎসাধীন দুই সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।
রয়টার্স বলেছে, ‘আমরা জরুরিভাবে ক্রামাতোরস্ক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করাসহ হামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমরা আমাদের সহকর্মী এবং তাদের পরিবারের পাশে আছি।’
ইউক্রেনীয় প্রশাসনের দাবি, সাংবাদিকদের আবাসিক হোটেল টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। দেশটির ভূখণ্ডে গণমাধ্যমকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি দাবি করেছেন, হোটেলটিতে রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যা ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরত্বে আঘাত হানতে সক্ষম। তবে জেলেনস্কির এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া হোটেলটিতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি রাশিয়া ছুড়েছে কি না সে ব্যাপারে রয়টার্স নিশ্চিত হতে পারেনি।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪১ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে