ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এই উদ্বেগ জানান।
ওই টুইট বার্তায় গোয়েন লুইস বলেন, বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের দপ্তর ঢাকা-১৭ নির্বাচনে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন। কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। এই অধিকারের সুরক্ষা ও নিশ্চয়তা দেওয়া উচিত।
এর আগে গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেও এই হামলার ঘটনায় প্রশ্ন ওঠে। জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাথ্যু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই।
এদিকে গতকাল সোমবার বেলা ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। সেখানে একতারা প্রতীকের এই প্রার্থীকে নৌকার ব্যাজধারীরা মারধর করেন। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় তাঁকে।
এ বিষয়ে সাংবাদিকদের কাছে হিরো আলম বলেন, ‘সকাল থেকে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বেলা ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।’ পরে তিনি নির্বাচন বর্জনের ঘোষণাও দেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে