
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব কটি রাজ্যকে তাদের এখতিয়ারে থাকা সব পাকিস্তানি নাগরিককে শনাক্ত করে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সে সময়ই এই নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত কূটনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে গত বুধবার দেশটিতে থাকা সব পাকিস্তানি নাগরিককে ভিসা বাতিল করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়। বিশেষ করে, ভারত জানিয়েছে, ২৭ এপ্রিল থেকে সব ভিসা বাতিল কার্যকর হবে। সরকার বলেছে, মেডিকেল ভিসাগুলো আরও ৪৮ ঘণ্টার জন্য বৈধ থাকবে।
ভারত দাবি করেছে, হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ তাদের কাছে আছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সিনিয়র কূটনীতিকদের কাছে এই প্রমাণ তুলে ধরেছেন বলেও দাবি করেছে দেশটি।
পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নেয়। এই ভিসা স্থগিত ভারতঘোষিত পাঁচটি পদক্ষেপের মধ্যে একটি। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি বা আইডব্লিউটি স্থগিত করেছে। এটি সিন্ধু নদ এবং এর পাঁচটি উপনদী—বিয়াস, চেনাব, ঝিলাম, রাভি এবং সুতলজের পানি ব্যবহারের এক গুরুত্বপূর্ণ চুক্তি।
ভারতের পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করাকে ‘যুদ্ধের শামিল’ ঘোষণা করেছে। ইসলামাবাদ জানিয়েছে, প্রতিশোধ হিসেবে তারা শিমলা চুক্তি স্থগিত করছে। পাকিস্তান ভারতীয় থেকে পরিচালিত সব বিমান পরিবহন সংস্থার ফ্লাইটের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।
পেহেলগামের হামলা ২০১৯ সালের ফেব্রুয়ারির পর ভারতীয় ভূখণ্ডে সবচেয়ে ভয়াবহ হামলা ছিল। সে সময় নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ কর্মীকে হত্যা করেছিল।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে