
ঢাকা: অ্যাস্ট্রেজেনেকা অথবা ফাইজারের দুই ডোজ টিকা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৮০ শতাংশ কার্যকর। যুক্তরাজ্য সরকারের একটি গবেষণায় এমনটি বলা হয়েছে। গত বছর প্রথম ভারতে শনাক্ত করা হয় বি.১. ৬১৭ ভ্যারিয়েন্টটি।
অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিনটি কোভিশিল্ড নামে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। ভারতে প্রাপ্তবয়স্কদের এরই মধ্যে এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হচ্ছে।
যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্যের ভিত্তিতে গবেষণাটি করেছে যুক্তরাজ্য সরকার। গবেষণায় বলা হয়, যুক্তরাজ্যে পাওয়ার করোনার ভ্যারিয়েন্ট বি.১১৭-এর বিরুদ্ধেও ৮৭ শতাংশ কার্যকর ফাইজার এবং অক্সফোর্ডের দুই ডোজ ভ্যাকসিন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, এই গবেষণাটি যুক্তরাজ্য সরকারের একটি বৈঠকে চলতি সপ্তাহে উত্থাপন করা হয়েছিল।
জিন গবেষণা সংস্থা স্যাঙ্গার ইনস্টিটিউটের পরিচালক ড. জেফ্রি ব্যারেট ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, আমি মনে করছি ভ্যাকসিনের কার্যকারিতা স্পষ্টভাবে বাড়ছে। প্রতি সপ্তাহে যে প্রতিবেদনগুলো বের হচ্ছে সেখান থেকেই স্পষ্টভাবে এটি বোঝা যায়।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে