ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব এবং দেশটির ‘স্বাধীন’ পররাষ্ট্রনীতি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজকের দুনিয়ায় এমন স্বাধীনচেতা পররাষ্ট্রনীতি এত সহজ নয় বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। গতকাল বৃহস্পতিবার ‘রাশিয়ান স্টুডেন্ট ডে’ উপলক্ষে কালিনিনগ্রাদ অঞ্চলের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে মোদি এবং ভারতের নানা প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির হারে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে ভারত অন্যতম এবং এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বগুণের জন্য। তাঁর নেতৃত্বের মেয়াদেই ভারত এমন একটি পর্যায়ে পৌঁছেছে।’
রুশ প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়া নির্দ্বিধায় ভারতের ওপর নির্ভর করতে পারে। কারণ, আন্তর্জাতিক অঙ্গনে নয়াদিল্লি কখনোই রাশিয়ার বিরুদ্ধে কোনো খেলায় অংশ নেবে না।
পররাষ্ট্রনীতির প্রসঙ্গে পুতিন বলেন, ‘ভারত একটি স্বাধীন পররাষ্ট্রনীতির বাস্তবায়ন করেছে, আজকের দুনিয়ায় যা সহজ নয়। কিন্তু ১৫০ কোটি জনসংখ্যার দেশ ভারতের এটি করার অধিকার রয়েছে। আর প্রধানমন্ত্রী মোদির আমলেই এই বোধোদয় হয়েছে।’
যৌথভাবে কাজ করার জন্য ভারতের এ ধরনের পররাষ্ট্রনীতি অনেক গুরুত্বপূর্ণ বলেও মনে করেন পুতিন। কারণ, এর মাধ্যমে অংশীদারত্ব ও যৌথ কাজের দীর্ঘ মেয়াদ নিশ্চিত হয়।
ভারতের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার কোনো কূটচালের সম্পর্ক নেই বলেও জানান পুতিন। তিনি মোদি সরকারের ‘ভারতে তৈরি’ উদ্যোগেরও প্রশংসা করেন। পুতিন জানান, মোদির নেতৃত্বের অধীনে ভারত বিপুল উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ বাস্তবায়নের ভারতকে সমর্থন দিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন পুতিন।
পুতিন জানান, ভারতের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ রাশিয়ার। রোজনেফ্ট তেল শোধনাগার, গ্যাস স্টেশনগুলোর একটি নেটওয়ার্ক, একটি বন্দরসহ বিভিন্ন প্রকল্পের অধীনে ভারতে ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে রাশিয়া।
ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যেরও প্রশংসা করেন পুতিন। রাশিয়ায় ভারতীয় সিনেমার জনপ্রিয়তার প্রসঙ্গও টানেন। তিনি বলেন, ‘ভারতের মহান সংস্কৃতি বৈচিত্র্যময় এবং রঙিন। পৃথিবীজুড়ে যে গুটিকয়েক দেশের জাতীয় টেলিভিশনে ভারতীয় সিনেমা দেখানো হয় তার মধ্যে রাশিয়া অন্যতম।’
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গত ২৫ থেকে ২৯ ডিসেম্বর রাশিয়ায় সফর করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তিও স্বাক্ষর করা হয়। এসব চুক্তির মধ্যে রুশ অর্থায়নে ভারতে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অন্যতম।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে