ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গলের এমজিএম হাসপাতালের আইসিইউতে ইঁদুরের কামড়ে রক্তক্ষরণে এক রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগীর নাম শ্রীনিবাস (৩৮)। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ারাঙ্গালের সরকারি হাসপাতালে ওই রোগীর অবস্থার অবনতি হলে তাকে হায়দরাবাদের এনআইএমএস হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
শ্রীনিবাসের ভাই শ্রীকান্ত বলেন, ‘ঘটনাটি গত ৩০ মার্চ ঘটে। ইঁদুরের কামড়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। পুরো বিছানা রক্তে ভিজে যায়।’
তেলেঙ্গানার অন্যতম মর্যাদাপূর্ণ সরকারি হাসপাতাল এমজিএমের এমন অবস্থা দেখে জনসাধারণ ক্ষুব্ধ এবং বিস্মিত।
এই ঘটনায় আইসিইউ বিভাগের প্রধানকে বরখাস্ত করা হয়েছে এবং হাসপাতালের সুপারিনটেনডেন্টকে বদলি করা হয়েছে। এছাড়া দুজন চিকিৎসককে অপসারণ করা হয়েছে।
রোগী ও হাসপাতালের স্টাফরা বলছেন, একটি ড্রেনেজ মেরামত করা হচ্ছে তাই আইসিইউতে ইঁদুরের উপদ্রব হয়েছে। এটি এখানে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এনআইএমএস-এর পরিচালক ডা. কে মনোহর অবশ্য এনডিটিভিকে বলেছেন, ‘ইঁদুরের কামড়ে নয় শারীরিক নানান জটিলতা থাকায় তার মৃত্যু হয়েছে। নিয়মিত মদপান করায় তার লিভার এবং কিডনি আক্রান্ত হয়েছিল। এর আগে দুবার তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। এমনকি এনআইএমএসে আনার পথেও তার হার্ট অ্যাটাক হয়।’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে