বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে ‘ঠাট্টা’ করে সংবাদ প্রকাশ করায় ভারতের নিউজ সম্প্রচার সংস্থা জি মিডিয়া করপোরেশন লিমিটেডের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।
গতকাল বুধবার (২১ আগস্ট) সন্ধ্যার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ওয়েবসাইটটি বন্ধ দেখায়। সেখানে ফ্রন্টপেইজে লেখা, ‘সিস্টেম অ্যাডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।
এ ছাড়া ফ্রন্টপেইজে হ্যাকাররা একটি বার্তা দিয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঠাট্টা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। এ নিয়ে আরও কাদা ছোড়াছুড়ি করলে নিউজ চ্যানেল দখল এবং ধ্বংস করে দেওয়া হবে।’
এর আগে বুধবার (২১ আগস্ট) ‘জি ২৪ ঘণ্টা’ নামের একটি ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ‘ঠাট্টা’ করে একটি সংবাদ প্রকাশ করে। এর শিরোনাম ছিল ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি’। এই সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে তুমুল সমালোচনা শুরু হয়। অবশ্য সমালোচনার মুখে শিরোনামটি পরিবর্তন করে সংবাদমাধ্যমটি।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৫ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে