
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে হিন্দুরা হয়তো ভারতে (আসামে) বেশি অনুপ্রবেশের চেষ্টা করবে। কিন্তু তাঁর সেই অনুমান ভুল। তিনি জানিয়েছেন, বাংলাদেশি হিন্দু বা মুসলমান নয়, বরং রোহিঙ্গারা আসামে অনুপ্রবেশের চেষ্টা করছে বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী জানান, গত দুই মাসে আসাম ও ত্রিপুরায় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ১৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোকে এমন অনুপ্রবেশ এড়াতে সতর্ক থাকতে হবে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ‘গত দুই মাস ধরে প্রতিদিনই আমরা আমাদের রাজ্যে একক বা একাধিক বিদেশিকে (বাংলাদেশি) আটক করছি। মূলত, আমার মনে হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যকার পাহারাবিহীন সীমানার কারণে—বিএসএফের সর্বোচ্চ প্রচেষ্টার পরেও কিছু লোক এখনো আমাদের দেশে আসছে।’
সংবাদ সম্মেলনে সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোকে বাংলাদেশ থেকে প্রবেশ করা অবৈধ অভিবাসীদের প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি জানান, আসাম এবং ত্রিপুরা এই লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ সময় পশ্চিমবঙ্গ সরকারকেও ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফের সঙ্গে সহযোগিতা করার এবং অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ কাজ শুরু করার আহ্বান জানান তিনি।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘ত্রিপুরা কিছু বিদেশি শনাক্ত করছে এবং আসামও শনাক্ত করছে...আমরা বিএসএফের সঙ্গে সমন্বয় করছি। কখনো যৌথ অভিযানের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয়, কখনো বিএসএফ করে, আবার কখনো রাজ্য পুলিশও করে। এটি একটি সমন্বিত প্রচেষ্টা।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি রাজ্য সরকারকে সতর্ক থাকতে হবে এবং বিএসএফের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। তাই, আসাম-ত্রিপুরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। যদি পশ্চিমবঙ্গ সরকারও শনাক্ত করা শুরু করে, তাহলে এটি একটি পরিকল্পিত এবং সুশৃঙ্খল প্রচেষ্টা হবে।’
বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে আসার চেষ্টা করবে এমন অনুমান থাকলেও বাস্তবে ‘রোহিঙ্গা মুসলমানরাই’ বেশির ভাগ ক্ষেত্রে অনুপ্রবেশের সময় শনাক্ত করা হচ্ছে। তাই, আমি মনে করি, প্রথমত, হিন্দু-বাঙালিদের সম্পর্কে একটি ভুল ধারণা রয়েছে, আমাদের প্রাপ্ত তথ্য-উপাত্ত সেটাই বলছে। দ্বিতীয়ত, রোহিঙ্গা মুসলিমরা এখনো আমাদের দেশের বিভিন্ন রাজ্যে প্রবেশের চেষ্টা করছে।’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৫ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে