
কৃষকদের ডাকা ‘দিল্লি চলো’ কর্মসূচিতে আরও একটি উত্তাল দিন দেখতে যাচ্ছে ভারত। শম্ভু সীমান্ত থেকে শুরু হতে চলেছে ‘দিল্লি চলো’ পদযাত্রা। হরিয়ানার আম্বালায় আজ শুক্রবার সন্ধ্যায় বড় জমায়েত নিষিদ্ধ করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শম্ভু সীমান্তে আন্দোলনস্থল থেকে দিল্লির পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রা শুরু হবে আজ দুপুর ১টা থেকে।
এ সপ্তাহে এটি হবে দ্বিতীয় পদযাত্রা। এর আগে গত সোমবার উত্তর প্রদেশের কৃষকেরা দিল্লির দিকে পদযাত্রা করার চেষ্টা করেন। যদিও তাঁদের নয়ডাতেই থামিয়ে দেওয়া হয়। তবে ওই পদযাত্রার কারণে দুই সীমান্তেই ব্যাপক যানজট হয়।
এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক)। তাঁরা ফসলের জন্য ন্যূনতম মূল্য (এমএসপি) নির্ধারণের আইনি নিশ্চয়তার দাবি তুলেছেন।
এমএসপি ছাড়াও কৃষকদের দাবি—ঋণ মওকুফ, কৃষকদের এবং তাদের শ্রমিকদের জন্য পেনশন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করা, পুলিশের মামলা প্রত্যাহার এবং ২০২১ সালের লাখিমপুর খেরিতে সহিংসতার শিকার কৃষকদের ‘ন্যায়বিচার’ পাওয়া নিশ্চিত করা।
দিল্লি অভিমুখী মিছিল নিরাপত্তা বাহিনী থামিয়ে দিলে গত ১৩ ফেব্রুয়ারি থেকে শম্ভু এবং খানৌরি সীমান্তে অবস্থান নেন কৃষকেরা। গত ২১ ফেব্রুয়ারি খানৌরি সীমান্তে সংঘর্ষের সময় পাঞ্জাবের কৃষক শুভকরন সিং নিহত যান। দিল্লির দিকে যাওয়ার চেষ্টার সময় এই সংঘর্ষ ঘটে। এ সময় নিরাপত্তা বাহিনী টিয়ারশেল ছোড়ে এবং এ সময় গুলির ঘটনাও ঘটে।
এদিকে কৃষকদের এই কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। চার বা ততোধিক লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এটি যে কোনো ধরনের পদযাত্রা, যানবাহন বা অন্যান্য মাধ্যমে মিছিলের ক্ষেত্রে প্রযোজ্য।
হরিয়ানার সীমান্তে কেন্দ্রীয় আধা–সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। একাধিক স্তরে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছেন।
কৃষকদের এই আন্দোলন প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার, তবে তা জনজীবনে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়।
বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভূইঞার বেঞ্চ বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারেন, তবে মানুষের অসুবিধা সৃষ্টি করবেন না। আপনারা সবাই জানেন, খানৌরি সীমান্ত পাঞ্জাবের লাইফলাইন। আমরা প্রতিবাদ সঠিক নাকি ভুল তা নিয়ে মন্তব্য করছি না।
নিষেধাজ্ঞা সত্ত্বেও কৃষকদের এই আন্দোলন কীভাবে গতি পায় এবং দিল্লি–হরিয়ানা–পাঞ্জাব সীমান্তে এর প্রভাব কতটা পড়বে তা দিনের বাকি সময়ের মধ্যেই বোঝা যাবে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৪ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে