ভারতের পুনেতে ঋণের টাকা শোধ না করায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছেন এক মহাজন। গত ফেব্রুয়ারিতে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ বলছে, ভুক্তভোগীর স্বামী ওই মহাজনের কাছে টাকা ধার নিয়েছিল, কিন্তু তা শোধ করতে পারেনি। ধর্ষণের অভিযোগে ৪৭ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসামি ভুক্তভোগীর স্বামীর গলায় ছুরি ধরে হুমকি দেয় এবং স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এঘটনায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। আরও তদন্ত চলছে।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৯ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে