
গত বছর পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালে একজন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। প্রথমে এ ঘটনার তদন্ত করে কলকাতা পুলিশ। তাদের প্রতিবেদনে বলা হয়েছিল, সেখানে কোনো দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেনি। এরপর মামলার তদন্তের ভার দেওয়া হয় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (সিবিআই)। কিন্তু এবার সিবিআইও একই কথা বলছে! আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে সিবিআই জানিয়েছে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় দলবদ্ধ ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সিবিআইয়ের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, ১৪ সদস্যের বিশেষ মেডিকেল বোর্ড (স্ত্রীরোগ, অর্থোপেডিকস ও ডিএনএ বিশেষজ্ঞ সমন্বয়ে) স্পষ্ট করে বলেছে, এখানে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেনি। তাই সিবিআই এখন প্রমাণ নষ্ট করা এবং এই মামলায় সম্ভাব্য কোনো ষড়যন্ত্র ছিল কি না, সেটা তদন্ত করছে। আদালত কলকাতা পুলিশের আগের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে কিছু প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, ‘তদন্তে এত বিলম্ব কেন হচ্ছে, তদন্ত এখন কোন পর্যায়ে ও অপরাধ-পরবর্তী সময়ে জড়িত ব্যক্তিদের তদন্ত কী অবস্থায় রয়েছে।’
রাজ্য সরকারের পক্ষ তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানিয়েছেন, প্রমাণ নষ্টের তদন্তে তাদের কোনো আপত্তি নেই। তবে চার্জশিট জমা দেওয়ার পর নতুন করে তদন্ত শুরু করা আইনত ভুল। তিনি বলেছেন, ‘যদি সিবিআই এই তদন্ত শেষ করতে না পারে, তাহলে একজন কনস্টেবলকেও এই দায়িত্ব দেওয়া যেতে পারে।’
উল্লেখ্য, এ ঘটনায় কলকাতা পুলিশের সাবেক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নিম্ন আদালত। তবে রায়ের বিরুদ্ধে সিবিআই আপিল করেছে।
গত বছরের ৯ আগস্ট এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটনা ঘটে। এর পরপরই ভারতজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। জুনিয়র চিকিৎসকেরা দেশের অনেক অংশে রোগীদের দেখতে অস্বীকৃতি জানান বিচারের দাবিতে। তাঁরা ভুক্তভোগীর বিচার ও হাসপাতালে নারীদের নিরাপত্তা দাবি করেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৬ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে