ভারতের কর্ণাটকে রং করা কেকের মধ্যে ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে। কর্ণাটকের খাদ্য নিরাপত্তা এবং গুণমান বিভাগ এ বিষয়ে সতর্কতা জারি করেছে। এতে রাজ্যটিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কর্ণাটকের খাদ্য নিরাপত্তা এবং গুণমান বিভাগ একটি সতর্কতা জারি করে জানিয়েছে, রাজ্যের কিছু বেকারির কেকে ক্যানসার সৃষ্টিকারী উপাদান থাকতে পারে। ঠিক দুই মাস আগেই বিভাগটি জানিয়েছিল, কাবাব, মাঞ্চুরিয়ান এবং পানি পুরিসহ রাজ্যের কিছু রাস্তার খাবারে কার্সিনোজেন রয়েছে।
ওই সময় খাবারে রোডামাইন-বি ব্যবহার নিষিদ্ধ করেছিল সরকার। এবার একই ধরনের ক্ষতিকর উপাদান পাওয়া গেল কেকের মধ্যে।
কর্ণাটক ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ডিপার্টমেন্ট একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ১২টি কেকের মধ্যে একাধিক ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে। বেঙ্গালুরুর বিভিন্ন বেকারির কেক পরীক্ষা–নিরীক্ষা করে কার্সিনোজেনিক উপাদান পাওয়া গেছে। ২৩৫টি কেকের নমুনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ২২৩টি খাওয়ার উপযোগী হলেও, বাকি ১২টি কেকের মধ্যে ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে।
কৃত্রিম রং করা এসব কেকের তালিকায় রয়েছে জনপ্রিয় রেড ভেলভেট কেক, ব্ল্যাক ফরেস্ট কেক। কর্ণাটক ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ডিপার্টমেন্ট এ কারণে বেকারি দোকানগুলোকে খাদ্য নিরাপত্তা ও মান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছে।
কর্ণাটক সরকার সমস্ত বেকারিকে সতর্কবার্তা দিয়েছে। কেক বানানোয় এবার থেকে কৃত্রিম রং ব্যবহার কমাতে নির্দেশ দেওয়া হয়েছে। কৃত্রিম রং দেওয়া খাবার শুধু ক্যানসার নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত ক্ষতিকর।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে