ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনাড আসনে নির্বাচিত হয়েছেন কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। তবে এবার তিনি ওয়েনাড আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর সেই আসনেই উপনির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে ভারতের সংসদীয় রাজনীতিতে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।
রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী অনেক আগেই রাজনীতিতে সক্রিয়। সর্বভারতীয় কংগ্রেস তথা এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে তিনি উত্তর প্রদেশের দায়িত্বে ছিলেন। তাঁর সংসদীয় রাজনীতিতে আসা নিয়ে অনেক আগে থেকেই জল্পনা-কল্পনা ছিল। এবার তার অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, কংগ্রেস পার্টির একাংশের প্রস্তাব ছিল—এবারের লোকসভা নির্বাচনে বারাণসী আসনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে যেন ভোটের লড়াইয়ে নামেন প্রিয়াঙ্কা। কিন্তু সেই প্রস্তাবে তিনি রাজি হননি। সম্প্রতি রায়বেরেলিতে রাহুল গান্ধীও বলেছিলেন, প্রিয়াঙ্কা যদি বারাণসীতে ভোটে দাঁড়াতেন, তাহলে নরেন্দ্র মোদি অন্তত ২ থেকে ৩ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হতেন।
গত এক সপ্তাহ ধরেই প্রিয়াঙ্কার সংসদীয় রাজনীতিতে আত্মপ্রকাশের গুঞ্জন চলছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘আমি রায়বেরেলি ও ওয়েনাডের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। শিগগির জানতে পারবেন।’
শেষ পর্যন্ত জানা গেছে, ওয়েনাড ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। আর এই আসনে মূলত প্রিয়াঙ্কাকে নির্বাচিত করে লোকসভায় নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস পার্টি।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৪ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে