ভারতের ওডিশা রাজ্যের বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। গুরুতর আহতদের দেওয়া হবে জনপ্রতি ২ লাখ টাকা করে। জনপ্রতি ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন অল্প আঘাত পাওয়া যাত্রীরাও। গতকাল শুক্রবার রাতে টুইট করে এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে এসব তথ্য জানান দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তা ছাড়া গতকাল রাতেই রেলমন্ত্রী ওডিশার বালেশ্বরে ঘটনাস্থলে যাচ্ছেন বলেও জানিয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে গেছেন রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি।
দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে বলেছেন, ‘ওডিশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছি।’
এ নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। টুইটে তিনি লেখেন, ‘ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। অন্যান্য দলও উদ্ধারকাজে ছুটে গেছে।’
আনন্দবাজার জানিয়েছে, এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পশ্চিমবঙ্গেরও অনেক যাত্রী রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ‘নবান্ন’ থেকে ইতিমধ্যে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে বালেশ্বরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওডিশা সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে উদ্ধারকাজ চলবে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় ২৩ কামরার করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি একটি মালগাড়িতে ধাক্কা দেয় এবং ট্রেনটির ইঞ্জিন মালগাড়ির ওপর উঠে যায়। এতে প্রথম তিনটি বাদে করমণ্ডল এক্সপ্রেসের বাকি সব কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। আহত হয়েছেন ৯০০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২৬ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে