‘মনে রাখার মতো একটি ফ্লাইট’, এভাবেই অনুভূতি ব্যক্ত করেছেন এক এমপি। যাকে একটি বাণিজ্যিক বিমানের করে গন্তব্যের পৌঁছে দিয়েছেন তাঁরই এক সহকর্মী। অথচ ককপিটে বসা পুরোদস্তুর পাইলট হয়ে বসা ওই এমপিকে প্রথমে চিনতেই পারেননি তিনি।
ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকের এমপি দয়ানিধি মরন। নিজেই টুইট করে জানিয়েছেন এক বিরল অভিজ্ঞতার কথা। দিল্লি থেকে চেন্নাইয়ে যে বিমানে করে তিনি গিয়েছিলেন সেটির পাইলট ছিলেন বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ রুডি!
পার্লামেন্টারি প্রাক্কলন কমিটির একটি বৈঠক শেষে দিল্লি থেকে চেন্নাই ফিরছিলেন মরন। ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে ছিলেন তিনি। সেখানেই দেখা হয়ে যায় বিজেপি সাংসদ রুডির সঙ্গে।
মরন টুইটে বলেন, ক্যাপ্টেনের ইউনিফর্ম পরা এক লোক এসে বলেন, আপনিও তাহলে এই ফ্লাইটেই যাচ্ছেন! তাঁর মুখে মাস্ক থাকায় চিনতে পারিনি। কিন্তু কণ্ঠটা চেনা চেনা লাগছিল। আমি শুধু মাথা ঝাঁকালাম। তখনো বোঝার চেষ্টা করছি, ইনি আসলে কে? তিনি আমার দিকে তাকিয়ে আছেন। মাস্কের আড়ালে তাঁর চোখে যে একটা হাসি খেলে গেল সেটা টের পেলাম। উনি আবার বললেন, তাহলে আপনি আমাকে চিনতেই পারেননি!
পরে আমি বুঝতে পারলাম উনি আর কেউ নন, আমারই একজন সহকর্মী, পার্লামেন্টের সিনিয়র এমপি এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী–আমার অত্যন্ত ভালো বন্ধু থিরু রাজীব প্রতাপ রুডি। মাত্র দুই ঘণ্টা আগেও আমরা প্রাক্কলন কমিটির উত্তেজনাপূর্ণ বৈঠকে আলোচনায় অংশ নিয়েছি। আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। একজন রাজনীতিক থেকে তাঁর পাইলট বনে যাওয়ার রূপান্তরটি দেখে আমি তো অভিভূত! টুইটে বলে এমপি মরন।
আমি তাঁকে জিজ্ঞেস করি, এমপি থাকা অবস্থায় তিনি কতোবার এমন করে বাণিজ্যিক ফ্লাইটের ক্যাপ্টেনগিরি করেছেন? আমি নিশ্চিত, অনেক দিন এ ঘটনা আমার মনে থাকবে। ধন্যবাদ ক্যাপ্টেন, আমাদের নিরাপদে দিল্লি থেকে চেন্নাই পৌঁছে দেওয়ার জন্য!
রাজীব প্রতাপ রুডি চালিয়েছিলেন ইন্ডিগোর এয়ারবাস–এ ৩২০–৩২১ উড়োজাহাজ। ২০০৩ সালে তিনি বেসামরিক বিমান মন্ত্রী ছিলেন। লোকসভায় চারবারের এমপি। এছাড়া বিহারে তাঁর নির্বাচনী আসন থেকে দুইবার রাজ্যসভা সদস্য নির্বাচিত হয়েছেন। রুডি প্রথম এমএলএ নির্বাচিত হন ১৯৯০–এর দশকে, মাত্র ২৭ বছর বয়সে। জাতীয় সাধারণ সম্পাদকসহ বিজেপির অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
রুডি একজন দক্ষ বৈমানিকও। তাঁর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি উড়োজাহাজের মধ্যে তিনি সুখই ৩০–এমকেআই জঙ্গিবিমান, গ্রিপেন এবং রাফাল ফাইটারও চালিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২৭ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে