ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বেশ কয়েকটি জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন গত কয়েক দিনে। আর সেই সহিংসতা কমিয়ে আনতে রাজ্যের দুটি জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সোমবার মণিপুরের জিরিবাম জেলাসহ বেশ কয়েকটি জেলায় নতুন করে জাতিগত সহিংসতা শুরু হয়। এতে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এই অবস্থায় মণিপুরের রাজধানী ইমফলের দুই জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে।
পূর্ব ইমফল ও পশ্চিম ইমফল উভয় জেলার প্রশাসন আজ মঙ্গলবার এই কারফিউ জারি করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা থেকে এই কারফিউ বলবৎ হবে। মূলত, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যেই এই কারফিউ জারি করা হয়েছে।
পশ্চিম ইমফল জেলার প্রশাসন প্রয়োজনীয় জরুরি পরিষেবা এবং গণমাধ্যমকে অব্যাহতি দিয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিজ নিজ বাসভবনের বাইরে চলাচল না করতে নির্দেশ দিয়েছে। পূর্ব ইমফল জেলাও প্রায় একই ধরনের নির্দেশ দিয়েছে।
এদিকে, গত ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে জাতিগত সহিংসতার বিভিন্ন ঘটনায় ১১ জন নিহত হয়েছে। থাউবালে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর পুলিশ কর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে