
টাটা সন্স গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সাইরাস মিস্ত্রি মার্সেডিস গাড়িতে ছিলেন। তাঁর গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ রোববার মহারাষ্ট্রের পালঘার জেলায় সড়ক দুর্ঘটনায় টাটা সন্স গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি নিহত হয়েছেন। টানা সন্সের ১৪২ বছরের ইতিহাসে সাইরাস মিস্ত্রি দ্বিতীয় ব্যক্তি যিনি টাটা পরিবারের বাইরে থেকে এসে কোম্পানির প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি চার বছর টাটা সন্স গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।
সাইরাস মিস্ত্রি প্রয়াত পালোনজি মিস্ত্রির ছোট ছেলে। পালোনজি মিস্ত্রি হলেন শাপোরজি পালোনজি গ্রুপের মালিক এবং টাটা গ্রুপের সবচেয়ে বড় স্টেকহোল্ডার।
উল্লেখ্য, সাইরাস মিস্ত্রি ১৯৬৮ সালের ৪ জুলাই জন্মগ্রহণ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৭ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৬ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে