
মানুষ যখন পছন্দের মানুষকে বিয়ে করে, তখন সাধারণত যৌতুকের মতো ঘৃণ্য বিষয়টি খুব একটা সামনে আসে না। কিন্তু ভারতের কেরালায় সম্প্রতি প্রেমিকের দাবিমতো বিএমডব্লিউ গাড়ি, জমি ও সোনার গয়না দিতে না পারায় বিয়ে ভেঙে দিয়েছে। সেই অপমানে, ক্ষোভে আত্মহত্যা করেছেন ডাক্তার কনে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। আত্মহত্যা করা ওই ডাক্তারের নাম শাহানা। তিনি তিরুবনন্তপুরমের একটি সরকারি মেডিকেল কলেজ থেকে সার্জারির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ তাঁর মৃত্যুর তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পুলিশ এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা ও যৌতুকবিরোধী আইনে মামলা দায়ের করেছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাবাহারা ডাক্তার শাহানা তাঁর মা ও দুই ভাইবোনের সঙ্গে থাকতেন। তিনি বেশ কয়েক বছর ধরেই ডাক্তার ইএ রুয়াইসের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি তাঁরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রেমিক তথা পাত্রপক্ষ যৌতুক দাবি করায় বিয়ে ভেঙে যায়।
শাহানার পরিবারের দাবি, রুয়াইসের পরিবার শাহানার পরিবারের কাছ থেকে ১৫০ গোল্ড সভরেইন বন্ড, একটি বিএমডব্লিউ গাড়ি ও ১৫ একর জমি দাবি করেছিল যৌতুক হিসেবে। কিন্তু শাহানার পরিবার যৌতুকের দাবি মেটানোয় অপারগতা প্রকাশ করলে বরের পরিবার বিয়ে ভেঙে দেয়।
শাহানার পরিবারের আরও দাবি, বিয়ে ভেঙে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শাহানা। অপমানে তিনি নিজের প্রাণ নিয়ে নেন। আত্মহত্যার আগে একটি নোটে শাহানা লিখে যান, ‘সবাই কেবল টাকাই চায়।’ এই নোট তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মাতৃভূমি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে