টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল এবং তিন লাখ রুপির যৌতুকের দাবি পূরণ না করায় এক নববধূকে পিটিয়ে হত্যা করেছেন বর। ভারতের উত্তর প্রদেশের আমরোহা এলাকায় মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তর প্রদেশের আমরোহা এলাকায় এক নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। যৌতুক হিসেবে একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল ও তিন লাখ রুপি না দেওয়ায় তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এনডিটিভি বলছে, দুই বছর আগে আমরোহার বাসিন্দা মীনা নামের এক তরুণীকে বিয়ে করেন বাইখেদা গ্রামের তরুণ সুন্দর। তখন থেকেই শ্বশুরবাড়ির লোকজনের প্রতি যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে আগেও কয়েকবার নববধূকে মারধর করেন স্বামী।
বিয়ের পর থেকেই সোহারকায় বাবার বাড়িতে থাকতেন নববধূ মীনা। নববধূর পরিবারের একজন সদস্য বলেন, সুন্দর প্রত্যেক দিন তাঁর শ্বশুরবাড়িতে আসতেন এবং সেখানে খাবার খেতেন। রোববার রাতেও শ্বশুরবাড়িতে যান সুন্দর এবং নববধূকে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি।
বাড়িতে আনার পরপরই নববধূর সঙ্গে যৌতুক নিয়ে কথা-কাটাকাটি হয়। যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন সুন্দর। একপর্যায়ে নববধূকে শ্বাসরোধে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যান তিনি।
পরে স্থানীয় বাসিন্দারা টেলিফোনে এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশকে জানান। এ সময় ওই নববধূর পরিবারের সদস্যরা থানায় হাজির হয়ে সুন্দরকে গ্রেপ্তারের দাবি জানান।
নববধূর বাবা বিজয় খাদক বানসি এই হত্যাকাণ্ডের ঘটনায় সুন্দর, তাঁর মা, বোন এবং অন্য চারজনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আমরোহা পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, নববধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা নিয়েছে।
পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২২ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে