ঢাকা: শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভারতের ওডিশায় অন্তত দু’জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি রাজ্যটিতে প্রায় তিন লাখের মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দিঘা, পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কলকাতার ১৩টি নিম্নাঞ্চল অংশ প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত 'অতি মারাত্মক ঝড়’ হিসেবে অভিহিত হওয়া ঘূর্ণিঝড় ইয়াস দুর্বল হয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বেলা একটা ৩০ মিনিটের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওডিশার বালেশ্বর থেকে ১৫ কিলোমিটার দূরের অবস্থান করছিল। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওডিশায় বুধবার সকালে আঘাত হানে ইয়াস। তখন ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার ছিল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার আগেই ১৫ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার এরই মধ্যে ১০ কোটি রুপির ত্রাণ বরাদ্দ করেছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে